• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার দুই প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name / ২৫৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার দুই প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

জামালপুর সংবাদ দাতা :
জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মাতের দুই প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে শহরের ফৌজদারী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (২০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো: শরিফুল ইসলাম শিশির (২৭) ও পিটিআই মোড় এলাকার আব্দুল হামিদের ছেলে মো: রকিবুল ইসলাম রকিব (৩৮)।
পুলিশের সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশে চাকরি দেওয়ার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি  দেওয়ার কথা বলে  একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তসাপেক্ষে তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করেন। একইসঙ্গে চাকরি দেওয়ার নামে একটি কথিত চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করে। পরে চাকুরি প্রত্যাশী কাফি আল সাকিব সিয়াম ও তার পরিবারের সন্দেহ হলে বিষয়টি জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে অবহিত করেন। তারপর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল রাতে শহরের ফৌজদারী মোড় থেকে প্রতারণার সাথে জড়িত দুইজনকে আটক করেন। গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি স্বাক্ষরিত ব্লাংক চেক, ৬টি স্বাক্ষরিত ব্লাংক চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র উদ্ধার করেন। পরে আজ শনিবার জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই।
সূএ-মোহাম্মদ নজরুল ইসলাম/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা