যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ড
মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও অর্থদন্ড করেছেন ৫ লক্ষ টাকা বিজ্ঞ আদালত।ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামে।
আসামী মো:আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামী মো: আনোয়ার হোসেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো: ফজলুল হক বলেন, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার স্ত্রী ইসমতআরার কাছে ১ লক্ষ টাকা যৌতুকের দাবি করে। ইসমতআরা টাকা দিতে অস্বীকার হওয়ায় তাকে সেদিন রাতেই গলা টিপে হত্যা করে। পরে নিহত ইসমতআরার বড় ভাই মজনু বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সকল সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিজ্ঞ আদালত আসামী আনোয়ার হোসেনের অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: ফজলুল হক
আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ এবং মো: নাজমুল ইসলাম।
নজরুল
০৯.০৭.২৬