জামালপুরে অ্যাডভোকেট এর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
জামালপুর সংবাদ দাতা :
জামালপুরে সাবেক আইন কর্মকর্তা (এপিপি)
অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলাধীন দেওয়ানগন্জ উপজেলার ডাংধরা ইউপি বাসিন্দা।মঙ্গলবার (৭ জুলাই) বিকালে শহরের পাঁচরাস্তা এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওই থেকে এসব উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায়
অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয় থেকে দেশীয় তৈরি দুইটি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে অভিযান টিম প্রবেশ করে।প্রবেশের পর কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ এবং জব্দ করে থানায় নিয়ে যায়। গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি বা অপরাধে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি