• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

জামালপুর সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত, আহত-৪

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জামালপুর সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত, আহত-৪

জামালপুর সংবাদ দাতা :
জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় স্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত এবং আহত-৪। রোববার (১৯ জুলাই) দুপুরে মেলান্দহে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর যাচ্ছে ।এ সময় হঠাৎ বিপরীত দিকে একটি স্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালকসহ ৬ জন। পরে স্থানীয়রা আহতদের  জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মনোয়ারা বেগম (৫০)। অপরজন অজ্ঞাত। দুর্ঘটনায় আহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও ফাতেমা নার্গিস (৫২)।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলমান।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক কে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।
সূএ-মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা