• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

হোসেনপুরে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা: ভর্তুকি মূল্যে মিলবে চিনি, ডাল ও তেল

Reporter Name / ৩৮০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

হোসেনপুরে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা: ভর্তুকি মূল্যে মিলবে চিনি, ডাল ও তেল

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :

পবিত্র রমজান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) বিকেলে পৌর  এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এ ট্রাক সেল কার্যক্রমে ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স ফারুক ট্রেডার্স। উদ্বোধনী দিনে শত শত নিম্নআয়ের মানুষ লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করেন।

টিসিবি নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় যা অনেক কম।

উদ্বোধনকালে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবসময় কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্নআয়ের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য টিসিবির ট্রাক সেল চালু করা হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কারসাজি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”

তিনি আরও বলেন, “ডিলার ব্যতীত টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় দণ্ডনীয় অপরাধ। কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ক্রেতাদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহের আহ্বান জানান।

টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা গৃহিণী রহিমা বেগম বলেন, “বাজারে তেল ১৯০ টাকা, ডাল ১২০ টাকা। এত দামে কিনে সংসার চালানো কঠিন। টিসিবির ট্রাক আইছে বইলা কম দামে কিনতে পারতাছি। সরকারকে ধন্যবাদ।”

রিকশাচালক আব্দুল সিদ্দিক মিয়া  বলেন, “ ঈদ উপলক্ষে প্রতি দিন  যদি এই গাড়ি আসে তাইলে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হইবো। ইউএনও স্যার নিজে দাঁড়াইয়া থাইকা বিক্রি তদারকি করতাছেন, এটা ভালো লাগছে।”

ডিলার মেসার্স ফারুক ট্রেডার্সের প্রতিনিধি মো: ফারুক মিয়া  জানান, সপ্তাহে ৩ দিন হোসেনপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা  অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ – প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, ডিলার প্রতিনিধি মোঃ ফারুক মিয়া  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা