• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এর মধ্যে কুলিয়ারচর পৌরসভাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নিরলসভাবে ছুটে চলছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

 

প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, অলিগলিতে ও পথে-প্রান্তরে সাধারণ মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় করছেন তিনি। তৃণমূলের মানুষদের সঙ্গে খোলামেলা মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তাঁর এই আন্তরিক উপস্থিতি ও সহমর্মিতার মধ্য দিয়ে সাধারণ পৌরসভার বাসিন্দাদের মাঝে গড়ে উঠছে এক গভীর ভালোবাসা ও গভীর আস্থার সম্পর্ক।

 

এলাকাবাসী জানান, পৌরবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত রাজনৈতিক ও অবকাঠামোগত পরিবর্তনের জন্য হাজী মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কুলিয়ারচরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

 

স্থানীয়দের সঙ্গে গণসংযোগকালে হাজী মো.শাহাদাৎ হোসেন শাহ্ আলম বলেন,

“কুলিয়ারচর পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজন প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সরাসরি অংশগ্রহণ। মানুষের পাশে থেকে, তাদের ভালোবাসা ও মতামত নিয়েই আমি এই পৌরসভাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাই।”

 

জনসেবার এই ধারা অব্যাহত রেখে কুলিয়ারচরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি পৌরসভার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা