• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

জামালপুরে এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক শান্ত

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক শান্ত

জামালপুর সংবাদ দাতা :
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্ত নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে সর্বসম্মতি ক্রমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ২৩ সদস্যের নির্বাচিত একটি নবগঠিত কমিটি ঘোষণা করেন।যার সভাপতি  এনটিভি জামালপুরের ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক চ্যানেল আই এর ক্যামেরা পার্সন বেলাল হোসেন শান্ত। সহ-সভাপতি  এস,এ,টিভির ক্যামেরা পার্সন সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা পার্সন মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন রাজু মোল্লা, কোষাদ্যক্ষ বাংলাটিভির ক্যামেরা পার্সন তৌফিকুল ইসলাম তূর্জ, দপ্তর সম্পাদক এটিএন বাংলার ক্যামেরা পার্সন মাসুদ রানা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন রাশেদুল ইসলাম সম্রাট নির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজের ক্যামেরা পার্সন শাওন মোল্লা, নাগরিক টিভির ক্যামেরা পার্সন রবিউল ইসলাম, এখন টিভির ক্যামেরা পার্সন মাহিম আহম্মেদ, মাইটিভির ক্যামেরা পার্সন সাজু মোল্লা ও চ্যানেল-২৪ এর ক্যামেরা পার্সন রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়। সাধারণ সদস্য হিসাবে নাগরিক টিভির আল-আমিন, এটিএন নিউজের সৌরভ, আন্দন টিভির সুমন মিয়া, চ্যানেল ওয়ানের শাকিব, স্টার নিউজের রোহান আহম্মেদ, মোহনা টিভির সাফায়েদ আহম্মেদ সৌরভ, ৭১ টিভির রোকন ইসলাম, গ্রীন টিভির শফিকুল ইসলাম ও  আন্দন টিভির শাকিল হোসেনের নাম ঘোষণা করা হয়ে।
এ সময় টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের ২০২৫-২০২৬ সালের কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, চ্যানেল ২৪ টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, ইন্ডিপেনডেন্টের সাইমুম সাব্বির শোভনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সব সময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুকি নিয়ে সংবাদ উপস্থাপন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের সহযোগীতা করার জন্য সবাইকে আহবান জানান তিনি।
নজরুল।

সূত্র – মুহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা