• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের মাঠের একটি আম গাছের ডালে বিশাল আকারের বিষাক্ত ভিমরুলের (স্থানীয় ভাষায় ভেংগুল) চাক বাসা বেঁধেছে। এতে চরম আতঙ্ক ও ঝুঁকির মধ্যে রয়েছেন উপজেলা পরিষদে বিভিন্ন কাজে প্রতিদিন সেবা নিতে আসা শত শত সাধারণ মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মূল মাঠের পাশে থাকা বড় আম গাছটির একটি ডালে ঝুলে আছে ফুটবল আকৃতির বিশাল ভিমরুলের চাকটি। গাছের নিচ দিয়েই প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন দপ্তর ও আদালতে যাতায়াত করেন সাধারণ মানুষ, কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এই চাকটি ধীরে ধীরে বড় হচ্ছে। ভিমরুল অত্যন্ত বিষাক্ত এবং আক্রমণাত্মক। সামান্য শব্দ বা ঢিল ছুড়লেই এরা দলবদ্ধভাবে আক্রমণ করে। এর কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক।

 

উপজেলা পরিষদে আসা কয়েকজন সেবা প্রার্থী জানান,

“আমরা খুব ভয়ে ভয়ে এই গাছের নিচ দিয়ে যাতায়াত করি। বাচ্চাদের নিয়ে এসেছি, কখন কামড়ে দেয় সেই ভয়ে আছি। প্রশাসনের উচিত দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় এটি অপসারণ করা।”

 

 

এ বিষয়ে সচেতন মহলের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই উপজেলা প্রশাসন যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই বিষাক্ত ভিমরুলের চাকটি ভেঙে ফেলা বা নিরাপদে অপসারণের উদ্যোগ নেয়। অন্যথায় উপজেলায় আসা নিরীহ মানুষ ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হতে পারে।

তাই জনস্বার্থে বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা