• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

জামালপুরে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড ০৭

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জামালপুরে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড ০৭

জামালপুর সংবাদ দাতা :
জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার এক গৃহবধুকে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে ০৭ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে নির্দোস প্রমাণিত হওয়ায় খালাস দিয়েছেন আদালত ।
মৃত্যুদন্ড প্রত্যেক আসামীকে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন:পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামী হলেন ইদ্রিস আলী। তারা সকলেই বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।
সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই গৃহবধু শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক করে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটিকে থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামীরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে আসামীরা ওই গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষন করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামী করে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আট মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে ৯ জন স্বাক্ষীর মধ্যে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ সকল আসামীদের উপস্থিতিতে বিচারক এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ ফজলুল হক।
আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ মোকাম্মেল হক।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা