• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র

Reporter Name / ৪৪৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র
নিজস্ব সংবাদ দাতা :

পাকুন্দিয়া: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে তারাকান্দি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ ২-২ গোলে ড্র করেছে।
তারাকান্দি শরীফ ভুঁইয়া বাড়ি মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ম্যাচে বিবাহিত একাদশের অধিনায়ক শফিকুল ইসলাম সুজন এবং অবিবাহিত একাদশের অধিনায়ক আতিকুর রহমান মাহিম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নজরুল ইসলাম, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম (হিরা), যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, আহ্বায়ক, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি এবং চেয়ারম্যান পদপ্রার্থী, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, হোসেনপুর; জনাব দেলোয়ার হোসেন মিজান, বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী ও সমাজসেবক, তারাকান্দি; এবং জনাব মো. ফিরোজ মিয়া, সভাপতি, জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষকদল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোকারিম হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, গ্রামের যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সূত্র – ইমন / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা