• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

জামালপুরে,মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

জামালপুরে,মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর সংবাদ দাতা :
জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০)জুন জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন,

যারা বিগত দিনে আওয়ামী লীগের মদদ পেয়ে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত ছিল। মাদকের ব্যবসা করেছে তারা এখন রাজনৈতিক ছত্রছায়া পরিবর্তন করে আমার ধারণা বিএনপির কোনো না কোনো নেতার ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করবে।তাই আমরা যদি মাদককে নিষিদ্ধ করতে চাই,

মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই তাহলে সর্বপ্রথম বিএনপি নেতাকর্মীদেরকে সংগঠিতভাবে মাদকের কোনো ব্যবসায়ীকে কোনো রকম আশ্রয় বা প্রশ্রয় দেওয়া যাবে না।

আমরা নিজেরা কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব না। সরকারি দলের নেতাকর্মীরা মাদক সেবন করে একটু আনন্দ ফুর্তি নির্বিঘ্নে করতে পারে। সরকারি দলে আসলে মনে হয় আনন্দে একটু ফুর্তি করি। যারা মাদক খায় না তারাও ওই আনন্দের ফুর্তিতে মাদক খাওয়ার চেষ্টা করে। আর প্রশাসনও সরকারি দলের নেতাকর্মীদের ধরতে, গ্রেফতার করতে একটু দ্বিধা করে। কাজেই বিএনপি নেতাকর্মীদের অন্য সব নেতাকর্মীদের আগে সাবধান হতে হবে, আমরা কেউ মাদক সেবন করব না।

জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের মাঝে যদি ভূত থাকে তাহলে ওই ভূত ছাড়ানোর ব্যবস্থা নেন। যদি পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সচেষ্ট না হয়, সৎ না হয়, স্বচ্ছ না হয় তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। কাজেই আপনারা যথাযথ পদক্ষেপ নেন, বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। আমি আহ্বান জানাবো যদি কোনো বিএনপি নেতাকর্মী মাদক কারবারের সাথে জড়িত থাকে তাহলে সর্বপ্রথম তাকে গ্রেফতার করেন। বিএনপি নেতা যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে অন্যজনকে প্রতিরোধ করা যাবে না।
শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। মাদকবিরোধী সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি সহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদক ব্যবসা করে। সমাজকে মাদকমুক্ত করতে রাজনৈতিক নেতাদের সতর্ক হতে হবে। দলীয় কোন নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা