• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার  

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার  

জামালপুর সংবাদ দাতা :
জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোদেজা বেগম (৪০) পাশ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলী মেয়ে এবং অপর আসামী মোছা: বুলবুলি (৫৮) জামারপুর জেলার মেলান্দহ উপজেলার  নাংলা গ্রামের মুন্সী আবুলের স্ত্রী।

শনিবার দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ বিষয়টি নিশ্চত করেন।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো বলে জানান। পরবর্তীতে গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে মোছা: বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা: বুলবুলি উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলো বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি গাজা উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে।  আইনি প্রক্রিয়ায় আসামীদের কোর্টে প্রেরণ করা হবে।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা