• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পারিবারিক কলহ ও মাদকের টাকার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ ওরফে গেন্দু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রিয়াদ ও অভিযুক্ত হৃদয় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালাচাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়াদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই নিজের মা ও ভাইকে মারধর করতেন। কর্মসূত্রে বড় ভাই হৃদয় ঢাকায় বসবাস করলেও ঘটনার আগের দিন তিনি বাড়ি ফেরেন।

ঘটনার দিন নিহত রিয়াদ নেশার টাকা ও একটি নতুন মোবাইল ফোন কেনার জন্য তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় প্রতিবাদ করলে রিয়াদ ধারালো ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং রিয়াদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সূএ-এম এ হান্নান/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা