পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্ভোদন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পাকুন্দিয়া উপজেলা পরিষদ পুকুর ও এগারোসিন্ধু ইউনিয়নের আদিত্যপাশা এলাকার ভিলভরা বিলে আনুষ্ঠানিকভাবে এই পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মো: জালাল উদ্দিন।
পোনামাছ অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারব।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমপ দাস জেলা ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সূএ-এম এ হান্নান/ পি পি