• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ককে অবরোধ

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ককে অবরোধ

জামালপুর সংবাদ দাতা :
জামালপুরে দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে আন্দোলনকারীরা।কারণ,জামালপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ।
সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে পৌর শহরের বাইপাসে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা মহাসড়কের মাঝখানে ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল পৌরসভা ও পুলিশ এসে বলেছে  জলাবদ্ধতা নিরসনে তারা ব্যবস্থা নিবে। কিন্তু এখনো তারা কোন ব্যবস্থ্যা নেয়নি। তাই তারা আজও রাস্তা অবরোধ করেছে।
আন্দোলনকারী ফাহিম বলেন, প্রশাসন আশ্বাস দিয়ে কাজ না করায় আজ আমরা দ্বিতীয় দিনের মতো এ অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের পানি নিষ্কাশনের কাজ শুরু করলে আমরা রাস্তা থেকে সরে যাবো। আমাদের খেলার মাঠে পানি, খেলবো কোথায়?তাই রাস্তায় খেলছি।
ঢাকা থেকে আসা মানিক নামের যাত্রী বলেন, আমার বাড়ি মাদারগঞ্জ। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। এখন এখানে এসে দেখি রাস্তা অবরোধ করে রেখেছে। আন্দোলন করার প্রয়োজন তারা প্রশাসনের কাছে যাক রাস্তায় কেন? এদিকে যানজটে আটকে পড়েছি। আবার দেখি রাস্তার মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে, এতে আমরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রশাসনের দেওয়া জলবদ্ধা নিরসনের আশ্বাস বাস্তবায়ন হচ্ছে। ড্রেনের কাজ চলছে। ঘন্টাখানেকের মত অবরোধ ছিল।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা