• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাৎ ও খাস জমি দখলের অভিযোগ সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাৎ ও খাস জমি দখলের অভিযোগ সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে

জামালপুর সংবাদ দাতা :
জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের সাবেক কমিটির সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও খাস জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করেন।
তাঁরা বলেন,খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের জমি বিক্রির টাকা আত্মসাৎ ও খাস জমি দখলসহ নানা অন্যায় অত্যাচার করে আসছে মসজিদ কমিটির সাবেক সভাপতি হালিম সরকার। তাঁর অন্যায় অত্যাচারে আমরা গ্রামবাসীরা অতিষ্ঠিত।
মসজিদ কমিটির সভাপতি থাকাকালীন প্রভাবশালী হালিম সরকার মসজিদের জন্য দানকৃত পাশ্ববর্তী দক্ষিণ খাসিমারা এলাকার ৪৭ শতাংশ কৃষিজমি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেন। বিক্রিত জমির সাড়ে দশ লাখ টাকা থেকে প্রায় ৫ লাখ তিনি আত্মসাত করেন, যার হিসাব পরের কমিটিকে তিনি এখনো বুঝিয়ে দেননি। তাছাড়াও হালিম সরকার সরকারি খাস জমি দখলসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন। মিথ্যা মামলা, জমি দখল ও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধনে আরোো বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য সরোয়ার, মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সোলায়মান, সোনা মন্ডল, আব্দুল মজিদ মন্ডল, মকবুল মন্ডলসহ অন্যান্যরা।
সূএ- মোহাম্মদ নজরুল ইসলাম / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা