• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

জামালপুর বকশিগন্জে সীমান্তে উত্তেজনা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুর বকশিগন্জে সীমান্তে উত্তেজনা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান।ফলে সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার (১০ জুন) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর এলাকায় ভারতীয় সীমান্তে উক্ত ঘটনাটি ঘটে।
এলাকাবাসী বলেন,
ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় প্রায় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। পরে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।
বিজিবি বলেন, আজ সকালে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ভারত থেকে শুন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিএসএফ এর সাথে আমরা পতাকা বৈঠকও করেছি। কিন্তু তারা ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখে চলে যায়।
পুশইন হওয়া ওই ব্যক্তির নাম এখনো জানা যায়নি। তবে ভারতের চেন্নাই এ বসবাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা