• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :

দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযানের বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কুলিয়ারচর পৌরসভার আয়োজনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মীবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় এই উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।

কেন্দ্রীয় উদ্বোধনের পর কুলিয়ারচর উপজেলা পর্যায়ে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মপ্রতিষ্ঠান ও আশপাশের আঙিনায় পানি জমতে না দেওয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গরে তুলতে হবে।” তিনি ডেঙ্গু মুক্ত কুলিয়ারচর গড়তে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম, পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পৌরসভার উদ্যোগে প্রশাসনিক চত্বরসহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করার মাধ্যমে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌর কর্তৃপক্ষ জানান, আগামী তিন মাসজুড়ে মশক নিধন জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও নানা প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র – মুহাম্মদ কাইসার হামিদ / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা