• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রেমিট্যান্স যোদ্ধা পরিবারের জন্য মানবিক হাসপাতাল গড়তে চান কুতুব

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রেমিট্যান্স যোদ্ধা পরিবারের জন্য মানবিক হাসপাতাল গড়তে চান কুতুব

হোসেনপুর সংবাদ দাতা :

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে প্রবাসীদের নিয়ে একটি মানবিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা করেছেন সৌদি আরবপ্রবাসী হাবিবুর রহমান কুতুব। তাঁর উদ্যোগে ১০০ সদস্যের একটি সংগঠন গঠনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৯০ জন সদস্য এতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে ‘রেমিট্যান্স যোদ্ধা পরিবার মানবিক হাসপাতাল’ নামে একটি হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখছেন কুতুব। প্রাথমিকভাবে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

হাবিবুর রহমান কুতুব বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পরিবার ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত হাসপাতালটি শুধু প্রবাসীদের পরিবারের জন্য নয়, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায়ও ভূমিকা রাখবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

কুতুব বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি মানবিক উদ্যোগ গড়ে তুলতে চাই। সবাই পাশে থাকলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’

রশিদাবাদ ইউনিয়নের প্রবাসী ও স্থানীয় মানুষের সমন্বয়ে উদ্যোগটি ধীরে ধীরে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা