চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
নিজস্ব সংবাদ দাতা :
পাকুন্দিয়া উপজেলা তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। নির্বাচন কমিশনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯নং চন্ডিপাশা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দ কিংবা তফসিল ঘোষণা না হলেও মাঠ ছাড়ছেন না প্রার্থীরা। সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যেই ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পুরোদমে মাঠে নেমে পড়েছেন। তৎপরতা ও গণসংযোগের চিত্রসম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা এবং হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। চায়ের দোকান থেকে শুরু করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও এখন সরগরম। সম্ভব চেয়ারম্যান প্রার্থী বর্তমান দুই বারের স্বতন্ত্র চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন,
চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান ইনছু, মোঃ আশরাফ আলম, মরহুম মুক্তিযুদ্ধা বাহার উদ্দিন ছেলে সাবেক ছাত্র নেতা সমাজ সেবক মাহমুদ হোসেন, যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম এংরাজ, জামায়াতে ইসলামী আমীর চন্ডিপাশা ইউনিয়ন শাখা সভাপতি নুরুল্লাহ আনসারী, সমাজ সেবক বোরহান উদ্দিন আপন। বর্তমান সময়ে প্রার্থীরা ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সক্রিয়। তারা নিজেদের শুভেচ্ছা পোস্টার, ভিডিও বার্তা এবং অতীতের সামাজিক কর্মকাণ্ডের ছবি শেয়ার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
সূত্র – এম এ হান্নান / পি পি