• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্রেফতার -১

Reporter Name / ৩৩২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্রেফতার -১
নিজস্ব সংবাদ দাতা :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার (৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৩ জুন সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত নূরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নূরুল ইসলামের পরিবারের সাথে পাশের বাড়ির একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩ জুন সকালে বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের রেনু মিয়া এবং তার তিন ছেলে সোহাগ, নাদিম ও নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ও নিহতের ঘটনায় মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূএ-এম এ হান্নান/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা