• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

পাকুন্দিয়ায় একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ৩৫৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পাকুন্দিয়ায় একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া থানার মামলা নং- ০৪(০৯)২০০১, দায়রা মামলা নং- ০৩/২০০৩ এবং জিআর নং- ৩৭৫(০২)২০০১ এর ৩০২ ধারার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালাম (পিতা-মৃত সামছুদ্দিন), গ্রামের বাড়ি চর লক্ষিয়া, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
পরে তাকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছে।

পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পাকুন্দিয়া থানা কর্তৃপক্ষ ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র‍্যাব-৩ এর সহযোগিতা কামনা করে। পরবর্তীতে র‍্যাব-৩ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি পাকুন্দিয়া থানাকে অবহিত করা হলে এসআই শ্রী সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ শাহজাহানপুর থানা, ডিএমপি ঢাকা থেকে আসামিকে নিজ হেফাজতে গ্রহণ করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ১২ মে মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।

সূএ-এম এ হান্নান/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা