• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী

Reporter Name / ২৩০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী

কিশোরগঞ্জ সংবাদ দাতা :

কিশোরগঞ্জ জেলা সদরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ ৬ মে বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর জেলা সরণীর মোড়ে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে কিশোরগঞ্জ সদর শাখা অফিসে পিএমকে এর অর্থায়নে পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ ও কিশোরগঞ্জ সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।

ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনী এন্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট সার্জারী) ও ডা. মো. জিয়াউল হাসান ( চর্ম ও যৌন)।

অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

সূত্র – মুহাম্মদ কাইসার হামিদ / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা