• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি  নিশাদ সভাপতি,নওসাদ সম্পাদক নির্বাচিত হওয়ায় হোসেনপুরে আনন্দ মিছিল

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি 

নিশাদ সভাপতি,নওসাদ সম্পাদক নির্বাচিত হওয়ায় হোসেনপুরে আনন্দ মিছিল

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদ দাতা:

“শিক্ষা, ঐক্য, প্রগতি”— এই তিন মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিতে শরিফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রাফিউল ইসলাম নওসাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় হোসেনপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৬ মে ২০২৬) বিকেলে হোসেনপুর পৌর শহরে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হোসেনপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

“বাংলাদেশ জিন্দাবাদ”, “ছাত্রদলের নবকমিটিকে স্বাগতম”, “নিশাদ-নওসাদ ভাইয়ের কমিটি, সফল হোক” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহর। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় শত শত ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম বলেন   “দীর্ঘদিন পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের একটি পরিচ্ছন্ন, ত্যাগী ও সাহসী নেতৃত্ব পেয়েছি। শরিফুল ইসলাম নিশাদ ও রাফিউল ইসলাম নওসাদ ভাই ছাত্র রাজনীতির পরীক্ষিত সৈনিক। তাদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আরও গতিশীল ও সুসংগঠিত হবে।”

পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্নের সোনার বাংলা  গড়ার   দাবিতে এই নতুন কমিটি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। হোসেনপুর ছাত্রদল নবগঠিত কমিটির সব কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুত।”

কলেজ শাখা ছাত্রদল নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জমসেদ  বলেন, “নিশাদ ভাই ও নওসাদ ভাই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার। তাদের হাত ধরে কিশোরগঞ্জে ছাত্রদল নতুন উদ্যমে জেগে উঠবে। 

এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন 

সদস্য সচিব দিলোয়ার হোসেন  রাজিব,যুগ্ম আহবায়ক  আবু নাঈম,    পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব,যুগ্ম আহবায়ক  আরমান ইউনিয়ন  ও কলেজ শাখার নেতাকর্মিরা বলেন-

তৃণমূলে চাঙ্গর থেকেই হোসেনপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে। দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদকে অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা