• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

হোসেনপুরে শাহেদল ইউনিয়ন পরিষদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, উন্নয়ন প্রকল্পের খোঁজখবর

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬নং শাহেদল ইউনিয়ন পরিষদ এবং আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রেকসোনা খাতুন।

 

আজ সোমবার, ০৭ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

 

পরিদর্শনকালে ইউএনও মহোদয় শাহেদল ইউনিয়ন পরিষদে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সেবা প্রদান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ, টিসিবি সহ বিভিন্ন সরকারি সেবার রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং নাগরিক সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

 

এরপর তিনি শাহেদল ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের কাজের গুণগত মান, ব্যয় ও জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজ নেন। কাজে কোনো অনিয়ম না করতে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে চেয়ারম্যান ও মেম্বারদের কঠোর নির্দেশ দেন তিনি।

 

পরে তিনি আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের উপস্থিতি ও স্কুলের সার্বিক পরিবেশ দেখেন। বিদ্যালয়ের অবকাঠামো, ওয়াশ ব্লক এবং মিড-ডে মিল কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন – হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন

 

ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রেকসোনা খাতুন বলেন, “নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ শাহেদল ইউনিয়ন পরিদর্শন করেছি। সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে এবং উন্নয়ন প্রকল্পগুলো যাতে মানসম্মত হয় সেজন্যই এই পরিদর্শন। আশুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক, তবে আরও উন্নতির জন্য শিক্ষকদের আরও আন্তরিক হতে বলা হয়েছে।”

তার এই পরিদর্শনে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা