• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

মাদরাসা মুঈনিয়া আশরাফিয়া মুখতারুল উলুম ও এলাকাবাসী উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী। তাঁদের বয়ান ও নাতে রাসুল ﷺ পরিবেশনায় মাহফিল প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশ।

 

মাহফিল পরিচালনা করেন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম এর প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফী মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর আলোকে আলোচনা করেন বক্তারা।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ মহতী মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা