• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
হোসেনপুরে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ১৩তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পাকুন্দিয়ায় বজ্রপাতে ১(এক) কৃষক নিহত আমিন সাদী আত্নকর্মী থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক হয়ে উঠার সাফল্যের কাহিনী কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে (বিএমবিএফ)এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত  কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে পাকুন্দিয়ায় ‘জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন স্পিকার বললেন, ড. নিলুফার চৌধুরী মনি  হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম পাকুন্দিয়ায় মাইক্রোবাস হায়েস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে,নিহত ১ জন

হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ১৩তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ১৩তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ১৩তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, হোসেনপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহাম্মদ, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, পৌর বিএনপির সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহাবুবুর রহমান, সাবেক শাহেদল ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাক্কার এবং সাদ্দাম হোসেন চাঁন মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা