• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন

Reporter Name / ৩২৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদ দাতা:

“অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেফতার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে হোসেনপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার  (১১মে ২০২৬) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে   হোসেনপুর ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ বলে সম্বোধন করা হয় এবং পুলিশ দিয়ে গ্রেফতার ও লাঞ্ছিত করা হয়। যা অত্যন্ত অপমানজনক ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে 

বক্তারা সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন বন্ধ করে সম্মানজনক পরিচয় নিশ্চিত করতে হবে।  ২. হাসপাতাল ও ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।  ৩. ঢাকা মেডিকেলে গ্রেফতারকৃত প্রতিনিধিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধ করতে হবে।  ৪. কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।  ৫. ফারিয়ার সঙ্গে আলোচনা ছাড়া প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

হোসেনপুর ফারিয়ার সভাপতি  মোনতাহার মামুন 

 বলেন, “আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধি, দালাল নই। ডাক্তারদের নতুন ওষুধের তথ্য দেওয়া আমাদের পেশাগত দায়িত্ব। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। অবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে। নয়তো সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সাধারণ সম্পাদক আর এ সাইফুল ইসলাম বলেন –

 “একজন প্রতিনিধি স্নাতক বা স্নাতকোত্তর পাস করে চাকরিতে যোগ দেয়। তাকে দালাল বলা গোটা শিক্ষিত সমাজকে অপমান করার শামিল। সরকারের কাছে দাবি, দ্রুত নীতিমালা করে আমাদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন।”

এছাড়াও আরও বক্তব্য রাখেন – সাংগঠনিক সম্পাদক :মো:হাবিবুর রহমান, সম্মানিত সদস্য আমিনুল ইসলাম রুবেল, মতিউর রহমান, জাহাঙ্গীর আলম,আজিজুল ইসলাম পলাশ,আকরাম হোসেন, মো:মুরাদ, নাদিম, দীপন মোদক,মো:সাদেক 

মো: সেলিম রাজা প্রমুখ।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা