কিশোরগঞ্জ জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আব্দুল জলিল
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সংগঠন *জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)* কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে *আব্দুল জলিল* নির্বাচিত হয়েছেন।
*কিশোরগঞ্জ জেলা জিসাসের সভাপতি মোহাম্মদ জাকারিয়া আলম (বাপ্পী) ভাই ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন ভাই* এর নেতৃত্বে জেলা জিসাসের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল জলিল।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিএনপির একটি অঙ্গ সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য দেশের সংস্কৃতিকে জাতীয়তাবাদী আদর্শে লালন করা এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।
নতুন দায়িত্ব পেয়ে আব্দুল জলিল বলেন, “জেলা সভাপতি জাকারিয়া আলম ভাই ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এই দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। আমি দলের আদর্শ বাস্তবায়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে কাজ করে যাবো।”
আব্দুল জলিলের নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা জিসাসের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলা জিসাস আরও শক্তিশালী হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিনন্দন বার্তায় বলা হয়, “আব্দুল জলিল একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার সফলতা কামনা করছি।”
সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি