• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
আমিন সাদী আত্নকর্মী থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক হয়ে উঠার সাফল্যের কাহিনী কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে (বিএমবিএফ)এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত  কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে পাকুন্দিয়ায় ‘জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন স্পিকার বললেন, ড. নিলুফার চৌধুরী মনি  হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম পাকুন্দিয়ায় মাইক্রোবাস হায়েস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে,নিহত ১ জন রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। বললেন, নাহিদ ইসলাম নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা

হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত  কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে সারা দেশের মত  আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে। কৃষকদের দুরদর্শিতা ও  কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা হচ্ছে বলে পরিবেশবিদগণ মনে করছেন।  কীটনাশক প্রয়োগে মিঠাপানির মাছ বিলুপ্তির সাথে হুমকিতে পুকুর, খাল বিল ও নদীনালার মাছ, ব্যাঙ, শামুকসহ সকল উপকারী পোকামাকড়।

 

বোরো ধান চাষের পর দীর্ঘ ৩ মাস জমি পতিত থাকায় এ জমিতে কোমড় পরিমাণ উঁচু  আগাছা জন্মেছে।  যা  আমাদের দেশের ছোট ছোট  টাক্টর দিয়ে এ রকম আগাছা ভেদ করে চাষ করা অসম্ভব বলে বাধ্য হয়ে কৃষকেরা বালাই নাশক প্রয়োগ করা করছেন।  এতে  খুব সহজেই ও কম খরচে আগাছা দমনে সহজ মনেও  বাস্তবে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলশ্রুতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে জীববৈচিত্র্য। সরেজমিনে কথা হয়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের ষাটোর্ধ কৃষক মো. সাইদুর রহমান, একই ইউনিয়নের জামাইল গ্রামের কৃষক আব্দুল হামিদ দুলাল, পুমদী ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের পঁচাত্তোর্ধ   আব্দুর রাশিদ, নজরুল ইসলাম(৫৫), মো. নজরুল ইসলাম(৪০) এর সাথে।

তাঁরা  জানান, কৃষি শ্রমিকের সংকট ও মজুরি অধিক হওয়ার কারণ আগাছা সশরীরে আগাছা দমনে যে যে জায়গায় প্রতি একর জমির আগাছা পরিষ্কার করতে ১০ হাজার টাকা খরচা করতে হতো, সেখানে দুই হাজার টাকা খরচা আগাছা দমন হয়ে যায়।  যে জন্য সহজে ও কম খরচের জন্য বালাইনাশক প্রয়োগের দিকে দাবিত হচ্ছেন। এক সময়ে এসকল জমিতে তিন ফসিল আবাদ করা হলেও এখন যে পরিমাণ ফসল উৎপাদন হয়ে থাকে; তা বিক্রি করে উৎপাদিত ফসলের মূল্য ওঠে আসে না।

 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোজাহিদুল কবির জানান, ঘাস দমনে যে কীটনাশক প্রয়োগ করা হয় এগুলো বৃষ্টির পানিতে অন্যত্র ছড়িয়ে পড়ায় ঘাসের সাথে মিশে পড়ছে।  এ সকল ঘাস অজান্তেই খেয়ে অনেক গরু ছাগলের মৃত্যুর খবর ও পাওয়া যাচ্ছে এ নিয়ে  তিনি উদ্বেগ প্রকাশ করেন।

 

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম কীটনাশক প্রয়োগে উদ্বেগ প্রকাশ করে বলেন, খাল বিলে মাছ বিলুপ্তির পর আগামী ৫ বছর পর নদীতে ও মাছের দেখা মিলবে না।

উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ শেখ মোহাম্মদ মহসিন জানান, কচুয়া, বথুয়া ও কচুরিপানা দমনে  ২,৪  ডি- এমাইন পরিমাণ মত ব্যবহার করা যেতে  পারে।  তবে দীর্ঘ মেয়াদে যে কোন কীটনাশক প্রয়োগ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে পড়েছে।    যে জন্য আগামী ৫ বছরের মধ্যে অধিকাংশ মানুষই মরণব্যাধি ক্যানসারের মারা যাবে। এ জন্য কৃষকদের জৈব বালাই নাশক প্রয়োগের পরামর্শ দিয়ে  থাকেন। জৈব বালাই নাশক এর কার্যকারীতা সময় সাপেক্ষ হওয়ায় কারণে কৃষকরা তা ব্যবহারে আগ্রহ কম।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো.সাদিকুর রহমান বলেন, এখনকার কৃষকরা পরিশ্রম করতে রাজি নয়। আগে কার কৃষকগণ এ সকল ঘাস জৈব সার হিসেবে চাষের মাধ্যমে পচিয়ে ফেলতো। আমরা কীটনাশকের ব্যবহারকে নিরুৎসাহিত করে আসছি। কিন্তু কাজে আসছে না। এ জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ছবি সংযুক্ত: বুধবার সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রাম থেকে তোলা।  কচুয়া ঘাস দমনে কীটনাশক প্রয়োগ করছেন এক কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা