পাকুন্দিয়ায় বজ্রপাতে ১(এক) কৃষক নিহত
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই ) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের সাধুরবাড়ি আ. রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজের ধানি জমিতে ধানের চারাগাছ রুপন করতে যায়। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বজ্রপাতে শফিকুল ইসলাম মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছেন।
সূএ-এম এ হান্নান / পি পি