• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরের আম গাছে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে সেবা নিতে আসা সাধারণ মানুষ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রর্থীতা ঘোষণা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজী মো. শাহ্ আলম কবি আলমগীর খোরশেদের শুভ জন্মদিন কুলিয়ারচরে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১; ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোছা. শরিফুন্নেছা শুভ্রা, কুলিয়ারচর প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

 

ইতোমধ্যে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তরুণ সমাজ সেবক সুলতান উদ্দিন আরশ

 

১নং ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান শমসের প্রেসিডেন্টের বংশধর তরুণ সমাজ সেবক সুলতান উদ্দিন আরশ নিজেকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায়, পথে-প্রান্তরে ও হাট-বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় করছেন। তৃণমূলের মানুষদের সঙ্গে খোলামেলা মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তাঁর এই আন্তরিক উপস্থিতি ও সহমর্মিতার মধ্য দিয়ে সাধারণ ইউনিয়নবাসিদের মাঝে গড়ে উঠছে এক গভীর ভালোবাসা ও গভীর আস্থার সম্পর্ক।

 

১৯৯৬ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পা রাখা অন্যায়ের প্রতিবাদী এই উদীয়মান নেতা দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। তরুণ ও যুব সমাজের পাশাপাশি প্রবীণ ভোটারদের মাঝেও দিন দিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে।

 

এলাকাবাসীর মতে, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত অবকাঠামোগত পরিবর্তনের জন্য তিনি প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছেন।

 

গণসংযোগকালে সুলতান উদ্দিন আরশ জানান,

“শোষিত ও অসহায় মানুষের পাশে থেকে সৎ ও নিষ্ঠার সাথে ইউনিয়নকে সাজানোই তাঁর প্রধান লক্ষ্য।”

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সামগ্রিক রূপান্তরে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা