• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
আমিন সাদী আত্নকর্মী থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক হয়ে উঠার সাফল্যের কাহিনী কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে (বিএমবিএফ)এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত  কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে পাকুন্দিয়ায় ‘জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন স্পিকার বললেন, ড. নিলুফার চৌধুরী মনি  হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম পাকুন্দিয়ায় মাইক্রোবাস হায়েস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে,নিহত ১ জন রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। বললেন, নাহিদ ইসলাম নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা

রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। বললেন, নাহিদ ইসলাম

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি- আহবায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, গণহত্যায় রাষ্ট্রপতির সমর্থন রয়েছে। দুর্নীতিতে তাঁর স্পষ্ট প্রমাণ রয়েছে। অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি, বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোন জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়, সবকিছুই করতে চায়। সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে?কোন অযোগ্য লোককে যদি রাষ্ট্রপতি  নির্বাচন করে তাহলে এই সরকারের উপর থেকে সকল আস্থা চলে যাবে।

রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি বলে, দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকার দুইটি নির্বাচনের মাধ্যমে এসেছিল। একটি জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন না? আপনারা সবাই কিসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা ৭০ শতাংশ জনগণ হ্যা এর পক্ষে ভোট দিয়েছিলাম। হ্যা এর পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কি দেখলাম? সে কোনো সংস্কারই করছে না?জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এই পুলিশের সংস্কার আমরা চেয়েছিলাম, যে পুলিশ দলীয়করণ হবে না। পুলিশের প্রমোশন পোস্ট পদবী পদায়ন চাকরি নিয়োগ কোন কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না। নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে হবে এবং পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। কিন্তু যেহেতু সংস্কার হয়নি এই পুলিশ অতি শীঘ্রই আবারো দলীয়করণ হয়ে যাবে। দেশে কি চাদাবাজি বন্ধ হয়েছে? মাদক কারবারি বন্ধ হয়েছে? জমি দখল বন্ধ হয়েছে? যদি এখন জমি দখল হয় আপনারা কোথায় যাবো? পুলিশের কাছে যাবেন অথবা আদালতের কাছে যাবেন অথবা মিডিয়ার কাছে বলবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, আদালত যদি দলীয়করণ হয় আপনি কোথাও ন্যায়বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

এনসিপির আটজন এমপি সংসদে রয়েছে। কিন্তু এই আটজন ১০০ জনের থেকেও শক্তিশালীভাবে জনগণের পক্ষে কথা বলে। ৫০ বা ১০০ জন এমপি নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে যদি এনসিপি সংসদে থাকতো তাহলে এই সরকারকে সর্বাত্মকভাবে সমালোচনা করতে পারতো প্রেসার করে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারতো। ফলে আমরা মনে করি, আগামী দিনে আপনারা যদি এনসিপিকে ভরসা করেন এনসিপিকে সহযোগিতা করেন আগামী স্থানীয় নির্বাচনে যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করব।

বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো: শামীমের সভাপতিত্বে সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা