• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

প্রবাসীর উদ্যোগে ভেঙে যাওয়া রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে 

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

প্রবাসীর উদ্যোগে ভেঙে যাওয়া রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে 

সঞ্জিত চন্দ্র শীল

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের আদুমাষ্টার বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি সম্প্রতি টানা বৃষ্টির কারণে ভেঙে গিয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে হিন্দু বাড়ীর পুকুর পাড়ের অংশটি ধসে পড়ায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আদুমাষ্টার বাজার হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও আশপাশের গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। বৃষ্টির পানির চাপে রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন প্রবাসী সমাজসেবক তোফাজ্জল। তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে দ্রুত মাটি ভরাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন। এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় জনসাধারণের মাঝে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও দ্রুত কেউ উদ্যোগ নেয়নি। পরে প্রবাসী তোফাজ্জলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে এলাকার মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসী আরও বলেন, প্রবাসীরা দেশের বাইরে থাকলেও গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কাজে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসবেন।

এ বিষয়ে প্রবাসী তোফাজ্জল বলেন, “গ্রামের মানুষের কষ্ট দেখে আমি নিজের দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। মানুষের উপকারে আসতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

স্থানীয় সচেতন মহল রাস্তাটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা