• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ করেন এড:জালাল উদ্দীন এমপি পাকুন্দিয়ায় পারিবারিক কলহ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার ৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচন সামনে রেখে হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে তিন মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আড়াইবাড়িয়া ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি, দলীয় মনোনয়ন চান বিএনপি নেতা মারশাফি বিন মর্তুজা আনোয়ার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া: বিএনপির ৪ জামায়াতে ১ স্বতন্ত্র ২জন সহ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ শোক সংবাদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় মিলবে সেবা

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় মিলবে সেবা
কিশোরগঞ্জ সংবাদ দাতা :
কিশোরগঞ্জে ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” আয়োজন করা হবে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সঙ্গে সমন্বয় করে এ মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে মিউটেশন সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপ পাওয়ার আবেদনসহ বিভিন্ন সেবা।

এ ছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইভ সেবা, সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ভূমিসংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হবে।

মেলায় “অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভূমিসংক্রান্ত বিষয়ে সচেতনতা ও ধারণা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ কার্যক্রম প্রচারে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সূএ- আমিনুল হক সাদী/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা