মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত থাকা আসামি গ্রেফতার ও চাপাতি উদ্ধার
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি গতকাল রাত ১৫ জুলাই রাত আনুমানিক ০৯.৪০ ঘটিকার দিকে মিঠামইন থানাধীন মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জনাব এসএম জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গীয় হাদিসকে কুপিয়ে গুরুতর জখম করে। জখমপ্রাপ্ত ভিকটিমদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জনাব জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় আসামী বরগুনা জেলা বামনা উপজেলা
চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতান ছেলে মো: হেলাল (২৫), লক্ষিপুর জেলা রামগঞ্জ উপজেলা দুধরাজপুর গ্রামের মোঃ নুর হোসেন ছেলে মোঃ মহিন উদ্দিন (৩২), লক্ষিপুর জেলা রামগঞ্জ উপজেলা মধ্যে পাড়া গ্রামের রহমতুল্লাহ ছেলে মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), কে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছ। মিঠামইন থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সূএ-এম এ হান্নান/ পি পি