পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ,আহত ৩
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীরামদী বিএডিসি আলু স্টোর সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) ও হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি
মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক
থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই
অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার
করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ
করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আরিফুর রহমান
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।
সূএ-এম এ হান্নান/ পি পি