পাকুন্দিয়ায় সচেতনতা মূলক র্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ দাতা :
আজ ৬ জুন শনিবার সকালে পাকুন্দিয়া পৌরসভা এ কর্মসূচীর আয়োজন করেন।
নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক র্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-ই আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ সমিতি পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ ও বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ প্রমখ।
সূএ-এম এ হান্নান/ পি পি