• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
জামালপুর বকশিগন্জে সীমান্তে উত্তেজনা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই প্রধান আসামী আজ গ্রেফতার অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিহত ১ হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্রেফতার -১ হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ কেটে এক যুবকের মৃত্যু পাকুন্দিয়ায় সচেতনতা মূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত… ‎

হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদ দাতা:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ জুন শনিবার সকালে  এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ডাঃ তানভীর হাসান জিকো,

হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডাঃ ইয়াসিন হাসিব খান আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ ওলিউল্লাহ (এমও ডিসি)

ডাঃ ফাহমিদা জান্নাত, পৌর কর্মচারী সৈয়দুজ্জান খান উজ্জ্বল, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও বিভিন্ন পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ডাঃ তানভীর হাসান জিকো  বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা চোখের পিছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

র‍্যালি শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গুমুক্ত হোসেনপুর গড়তে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

 

সূএ-সঞ্জিত চন্দ্র শীল / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা