• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
জামালপুর বকশিগন্জে সীমান্তে উত্তেজনা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই প্রধান আসামী আজ গ্রেফতার অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিহত ১ হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্রেফতার -১ হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ কেটে এক যুবকের মৃত্যু পাকুন্দিয়ায় সচেতনতা মূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত… ‎

হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন

ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ দ্বীন ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শত শত নারী-পুরুষ সড়কে নেমে ধর্ষকের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আজ ৮ ই জুলাই বিকেলে উপজেলার ধুলিহর এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেন ধুলিহর ও হোসেনপুরের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

স্থানীয়দের অভিযোগ, গত ৩ জুন ২০২৬ তারিখে ধুলিহর এলাকায় মাদকাসক্ত মোঃ দ্বীন ইসলাম ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর শিশুটির মা রোজিনা খাতুন   থানায় অভিযোগ করে মামলা নং ০৫ (৬)২৬ করেছে বলে   অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে মানবন্ধনে অভিযোগ তোলা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, “এই ঘটনা শুধু একটি শিশুর ওপর হামলা নয়, এটি পুরো সমাজ ও মানবতার ওপর আঘাত। মাদকাসক্ত হয়ে একটি শিশুর জীবন নষ্ট করার চেষ্টা—এমন অপরাধের কোনো ক্ষমা নেই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসির ব্যবস্থা করা হোক।”

মানবন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, “আমাদের মেয়েরা আজ নিরাপদ নয়। যদি এই ধর্ষণচেষ্টাকারী পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও শিশু ঝুঁকিতে পড়বে। তাই আমরা চাই এমন শাস্তি, যা দেখে অন্য কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুহাম্মদ রাশেদুল ইসলাম  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী জানান, যতক্ষণ না অভিযুক্ত গ্রেফতার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা