অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ দাতা :
বৃক্ষ হোক জীবনের বন্ধু, সবুজ হোক পৃথিবী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রূপম দাস, উপজেলা নির্বাহী অফিসার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিফাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আতিকুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত থেকে কর্মসূচিকে সমৃদ্ধ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউছ (শাওন), সংগঠনের সাবেক সফল সভাপতি ও উপদেষ্টা আতাউর রহমান সোহাগ, সাবেক সফল সাধারণ সম্পাদক ও উপদেষ্টা হোসাইন মো: ফরহাদ,সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন আরাফাত,সাবেক সভাপতি ও উপদেষ্টা হৃদয় হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা এস.এম রুবেল হোসেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা রবিন সরকার, পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুস্তাকিম হোসেন বাপ্পি (প্রোপ্রাইটর, হোটেল অবকাশ এন্ড সুইট মিট্স),সাবেক আহবায়ক পারভেজ,সিনিয়র সহ সভাপতি নূরুল জান্নাত মান্না,সহ সভাপতি দিদারুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক রিফাত আকন্দ ও তারিফুজ্জামান তানিম,মোশাররফ হোসেন,রাজিব হোসেন রাজু,এম. এইচ জুনায়েদ,সাবেক সহ সভাপতি রাকিবুল হাসান,সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব,বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রাফসান জামান,সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এনামুল হক হৃদয়, পাকুন্দিয়া ছাএদলের মোবারক হোসেন সাগর,কবি গোলাপ আমিন সহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আজ রোপণ করা প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক একটি আশার প্রতীক হয়ে থাকবে ও সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার করার পরামর্শ দেন।উপস্থিত বক্তারা বলেন সংগঠনের যে কোন ভালো ও সামাজিক কাজে সবসময় পাশে থাকবেন।
উল্লেখ্য-উপস্থিত সকল অতিথি, উপদেষ্টা, সাংবাদিকবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন, পাকুন্দিয়ার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
পরিশেষে-“একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশ, সুন্দর হোক আগামী প্রজন্মের পৃথিবী।”
সূত্র – এ আর এস / পি পি