• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ,আহত ৩ জামালপুর বকশিগন্জে সীমান্তে উত্তেজনা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই প্রধান আসামী আজ গ্রেফতার অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিহত ১ হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন ধর্ষণচেষ্টাকারী মোঃ দ্বীন ইসলামের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্রেফতার -১ হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ কেটে এক যুবকের মৃত্যু পাকুন্দিয়ায় সচেতনতা মূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন এর ২০২৬ সালের কমিটি গঠন 

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন এর ২০২৬ সালের কমিটি গঠন 

নিজস্ব সংবাদ দাতা :
‎পাকুন্দিয়া উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন। ২০১০ সালে সংগঠনটি ছাত্র-ছাত্রীদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়, দীর্ঘ ১৬ বছরে সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি পাকুন্দিয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনটির নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের সাহায্য, বন্যার্তদের সহযোগিতা, শীতার্ত মানুষদের পোশাক বিতরণ,মেধাবী শিক্ষার্থীর বই ও ফরম ফিলাপ পূরণ,অনার্সে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীর থাকা খাওয়া ব্যবস্হা করা, মুমূর্ষু রোগীকে রক্তদান,বৃক্ষরোপণ কর্মসূচি,জাতীয় দিবস উদযাপন,পাকুন্দিয়ায় সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করণ ও বাস ভাড়া নিরসনসহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন। গতকাল ৪ জুন পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপদেষ্টা মন্ডলীর মতামতের ভিত্তিতে ২০২৬ সালের কমিটি ঘোষণা করা হয়,নবগঠিত কমিটিতে
‎ সারোয়ার জাহান ইমনকে সভাপতি এবং রেজায়ের রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও নূরুল জান্নাত মান্নাকে সিনিয়র সহ-সভাপতি, দিদারুল ইসলাম ও হাকিম সরকারকে সহ-সভাপতি, রাজীব হাসান রাজু ও রিফাত আকন্দকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক এবং মোশাররফ হোসেন ও তারিফুজ্জামান তানিমকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়।কমিটি গঠনের সময় সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউস (শাওন), এম. এস. আল মামুন, আতাউর রহমান সোহাগ, মো. ইয়াসিন আরাফাত, হৃদয় হোসেন, ও রবিন সরকার উপস্থিত ছিলেন।  এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক জাহিদ,  এস. এম. রুবেল, শাহরিয়ার আকরাম অমি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী পৌর বিএনপির সহ সভাপতি মাহফুজ আহমেদ ও কবি গোলাপ আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

‎উপস্থিত বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

‎সূএ- এ আর এস / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা