• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৭ মে) সকাল ১১টায় তিনি হাসপাতালে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকেও হাসপাতালের সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন।

মন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের সময় স্বাগত জানান কিশোরগঞ্জ সদর (হোসেনপুর) -১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার কার্যক্রম সন্তোষজনক। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি হাসপাতালের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় তিনি হাসপাতালটির বর্তমান ৫০ শয্যাকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী’র এ সফরকে ঘিরে হাসপাতাল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হোসেনপুরবাসী আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা