পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও এক যুবক আহত। আজ বুধবার (৩ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ টু গাজীপুর মহাসড়কের কুশাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই উপজেলা চরতেটেকিয়া বিদ্যুৎপৃষ্ট একজন নিহত, জানাযায় আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া পূর্বপাড়ার বাবুলের বড় ছেলে রাসেল ঘরে-বিদ্যুতে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হয়, পরে পরিবার লোকজন উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
অপর সূত্রে জানা যায়, সকাল ৯ টা ২০ মিনিটের দিকে কুষাকান্দা এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরত দি ক থেকে আসা ও অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিয়াদ ও সজীব গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সজীব মৃত্যুবরন করেন । নিহত বাড়ি উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের ললু মিয়ার ছেলে সজীব (২০) আহত একই উপজেলা চরটেকী গ্রাম খোকন এর ছেলে রিয়াদ (২৯) ।
সূএ-এম এ হান্নান/ পি পি