সিদলা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.আই. খান শিবলু
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী *এ.আই. খান শিবলু*।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমান্বিত উৎসব। এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পশু কোরবানি করি। আমি সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং সবাইকে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।”
এ.আই. খান শিবলু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিদলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের জন্য কাজ করে আসছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তা প্রচার করা হচ্ছে। তারা জানান, এ.আই. খান শিবলু এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন।
সূএ- সঞ্চিত চন্দ্র শীল / পি পি