• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

পাকুন্দিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন এমপি জালাল উদ্দীন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পাকুন্দিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন এমপি জালাল উদ্দীন
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে কিছুটা হলেও স্বস্তি পায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান (মাসুদ), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (মাসুদ), মোঃ ইরফান উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৫০০ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেককে জনপ্রতি ২০ কেজি করে চাল এবং নগদ ১ হাজার টাকা করে দেওয়া হবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন। পুরো আয়োজন ঘিরে উপজেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সূত্র – এম এ হান্নান / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা