• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

হোসেনপুর ডাক বাংলো ও কমিউনিটি সেন্টারের সমস্যা সমাধানে উদ্যোগ নিলেন জেলা পরিষদ প্রশাসক

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হোসেনপুর ডাক বাংলো ও কমিউনিটি সেন্টারের সমস্যা সমাধানে উদ্যোগ নিলেন জেলা পরিষদ প্রশাসক

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদ দাতা:

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল মঙ্গলবার (১৯ মে) দুপুরে হোসেনপুর উপজেলা ডাক বাংলো ও কমিউনিটি সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন তিনি।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ডাক বাংলোর ছাদ চুয়ানো, পানির লাইন, বিদ্যুৎ সংযোগ, শৌচাগার এবং আসবাবপত্রের বেহাল দশা দেখতে পান। একইসঙ্গে কমিউনিটি সেন্টারের ভেতর ও বাইরের রং নষ্ট, টাইলস উঠে যাওয়া, পানির নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর এবং সাউন্ড সিস্টেম নষ্ট থাকার বিষয়টি তার নজরে আসে।

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি এই স্থাপনা দুটির অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় সরকারি অতিথি ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে স্থানীয়রা জানান।

 

পরিদর্শন শেষে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন- হোসেনপুরের ডাক বাংলো ও কমিউনিটি সেন্টার দুটোই উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এখানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের আসা-যাওয়া থাকে। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, “আজ সরেজমিনে এসে সমস্যাগুলো নিজে দেখলাম। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। হোসেনপুরবাসীকে আধুনিক ও মানসম্মত সেবা দিতেই আমাদের এই উদ্যোগ।”

স্থানীয়রা জেলা পরিষদ প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, দ্রুত কাজ শুরু হলে ডাক বাংলো ও কমিউনিটি সেন্টার আবারও ব্যবহারযোগ্য হয়ে উঠবে এবং সামাজিক ও সরকারি অনুষ্ঠানের জন্য সুন্দর একটি স্থান পাওয়া যাবে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র – সঞ্চিত চন্দ্র শীল / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা