• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

হোসেনপুরে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হোসেনপুরে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :

কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস, হোসেনপুর মেলার আয়োজন করেছে।

ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন – হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবার মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল “ভূমিসেবা মেলা ২০২৬” লেখা ব্যানার।

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এই ভূমিসেবা মেলা। মেলায় ই-নামজারি, খাজনা পরিশোধ, খতিয়ান উত্তোলন, ডিজিটাল ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে ও দ্রুত প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার উদ্দেশ্য হলো জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।

আয়োজকরা জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে জনগণকে ঘরে বসেই ভূমি সেবা গ্রহণের সুযোগ ও পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

 

উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মোহসী মাসনাদ   বলেন, আগে ভূমি সেবা নিতে মানুষকে অফিসে বারবার আসতে হতো, হয়রানির শিকার হতে হতো। এখন ডিজিটাল ব্যবস্থার ফলে অনেক সেবা অনলাইনেই পাওয়া যাচ্ছে। মেলায় এসে সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে পারছেন এবং অনলাইন প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের মেলা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। এতে সময় ও খরচ দুটোই বাঁচে এবং সেবা পাওয়া সহজ হয়।

ভূমিসেবা মেলা উপলক্ষে হোসেনপুর উপজেলায় তিনদিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, তথ্য প্রদর্শনী ও সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা