পাকুন্দিয়ায় হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (২৭ মে) সকাল আনুমানিক ১০ টার দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন।
এ সময় তিনি বলেন, “সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ও কেয়ারটেকার সরকার সাতবার রিমাইন্ড দেওয়ার পরও কোনো ভ্যাকসিন নেয়নি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ কটিয়াদী / পাকুন্দিয়া আসনে সংসদ সদস্য এড জালাল উদ্দীন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপমদাস, ভারপ্রাপ্ত ডাঃ পনির পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মি সহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
সূএ-এম এ হান্নান/ পি পি