পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধা শহীদ সিফাতউল্লা’র পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির
নিজস্ব সংবাদ দাতা :
আজ ২৬ মে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো: রমজান আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারী মাওলানা মমতাজ উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা নাজমুল ইসলাম,জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান তারা, সেক্রেটারি মেরাজ উদ্দিন, মাওলানা আবদুল হালিম, শহীদ সিফাতউল্লার বাবা মাওলানা নুরুজ্জামান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ সিফাতউল্লাহর পরিবারের খোঁজ খবর নেন এবং বাবা মাওলানা নুরুজ্জামানের হাতে ঈদ উপহার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো: রমজান আলী।
সূত্র – এম এ হান্নান / পি পি